মিঠাপুকুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

মিঠাপুকুর ( রংপুর) প্রতিনিধি:

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সীল ইন্টারনেটন্যাশনাল বাংলাদেশ ও নাগরিক প্রকল্প দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় আজ মঙ্গলবার একটি র‍্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের স্পন্সরশীপ এবং শিশু সুরক্ষা অফিসার মারিয়া মালো, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মমতাজ বেগম রানী প্রমুখ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply