মিঠাপুকুরে জামায়াত প্রার্থী গোলাম রাব্বানী’র নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন

স্টাফ রিপোর্টার:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রাব্বানীর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টায় মিঠাপুকুর আন্ডারপাস সংলগ্ন মহাবিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার ১৭টি ইউনিয়নের বিভিন্ন সড়ক ও আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় জামায়াত ইসলামী’র প্রায় ১০ হাজার নেতা-কর্মী মোটরসাইকেল বহরে অংশ নেয়, যা সাম্প্রতিক সময়ে এলাকায় দেখা সবচেয়ে বড় রাজনৈতিক মহড়া।

মিঠাপুকুরে জামায়াত প্রার্থী গোলাম রাব্বানী’র নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন। ছবি- M24News

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, উপজেলা আমির আসাদুজ্জামান শিমুল, সেক্রেটারি শফিকুল ইসলামসহ শিবির নেতৃবৃন্দ।

এ সময় নেতা-কর্মীরা ‘দাঁড়িপাল্লায় ভোট দিন, পরিবর্তন আনুন’—এই স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা। শোডাউন শেষে উপস্থিত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন প্রার্থী অধ্যাপক গোলাম রাব্বানী।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply