স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের মাদারপুর বালাপাড়া সামাজিক অবক্ষয় প্রতিরোধ কমিটি আয়োজিত ফুটবল টূর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ফাইনাল খেলা উপলক্ষে মাদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, সূর্যোদয় ৯৮ বন্ধু কল্যাণ সোসাইটি’র সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আমেরিকান প্রবাসী এমডি বি ফরিদী শিপন (পরিবেশবিদ)।
সভাপতিত্ব করেন রাণীপুকুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবু সাইদ খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সূর্যোদয় ৯৮ বন্ধু কল্যাণ সোসাইটি’র প্রধান উপদেষ্টা ইমরান আলী প্রামানিক, সাধারন সম্পাদক গোলাম রব্বানী, সহ-সভাপতি কামাল মিয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, স্মার্ট এগ্রো টেক’র চেয়ারম্যান আবু সাঈদ, আলোর পথিক ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী মাজেদ আলী, ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান আশিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম আযম সোহাগ প্রমুখ।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে রংপুরের দর্শনা মামা-ভাগিনা ফুটবল একাডেমি বনাম মাঠের হাট ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ের মধ্যে দুই দলই১-১ গোল করলে ম্যাচটি ড্রো হয়। পরে টাইবেকারের মাধ্যমে বিজয়ী হয় মাঠেরহাট ফুটবল একাডেমি। শেষে চ্রাম্পিয়ন দলকে একটি ১০ হাজার টাকা মূল্যের একটি খাসি এবং রানার্স আপ দলকে ৫ হাজার টাকা মূল্যের একটি খাসি প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
এম২৪নিউজ/আখতার