মিঠাপুকুরে রোকেয়া মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে আলোর পথিক ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বেগম রোকেয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত রোকেয়া মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।

চলতি বছর উক্ত পরীক্ষায় মোট ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি এবং ২১ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি অর্জন করেছে।

ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন:

রূপসী আদর্শ শিশু নিকেতনের শিক্ষার্থী মোছাঃ মাহ্জাবিন মেঘা, রাণীপুকুর ফুলকুঁড়ি শিশু নিকেতনের শিক্ষার্থী সাইয়ারা হাসিন স্নেহা, তালতলা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী মোছাঃ ছানিয়া তাসনিম, ময়েনপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ নোশিন নাওয়ার এবং এম. এ. খালেক মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থী মোঃ মাহবুবুল হাবিব।

সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন:

স্টারস প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী মোঃ রাজিউল ইবনে শরীফ; স্বপ্নসিঁড়ি মডেল স্কুলের শিক্ষার্থী মোছাঃ মেফতাউল জান্নাত ও মোছাঃ কানিজ ফাতেমা; আলহাজ্ব আফজাল হোসেন মডেল স্কুলের শিক্ষার্থী মোঃ রাকিবুজ্জামান রাকসান; ময়েনপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আল মোবালিক মুন্না; ময়েনপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়েে শিক্ষার্থী মোছাঃ মোনালিসা আক্তার, মোছাঃ কলছুমা আক্তার কেয়া ও মোছাঃ আমেনা আক্তার; এম. এ. খালেক মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থী মোছাঃ মুনতাসা আক্তার তুবা; শ্যামপুর সুগার মিলস স্কুলের শিক্ষার্থী মোঃ মুয়াজ ইবনে রাই; তালতলা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী মোছাঃ তাসনিম তাবাসসুম রিন্তি ও মোঃ মেহেদী হাসান; জ্ঞানবিকাশ মডেল স্কুলের শিক্ষার্থী মোছাঃ তাসনিম হুমায়রা ওয়াকিয়া; ব্লু-মিং বার্ড প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী মোঃ ওমর ফারুক; রূপসী আদর্শ শিশু নিকেতনের শিক্ষার্থী সায়মা ইসলাম, তৃপ্তি রাণী, মোছাঃ রোকাইয়া তাসনিম সিনতিহা, মোছাঃ মৌরিন আক্তার সোনামনি ও মাহিয়া তাবাসসুম মাহি; ময়েনপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ জাহিদ হাসান এবং তাজনগর ব্র্যাকেে শিক্ষার্থী রাইসা মনি।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষায় আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply