রাণীপুকুর ইউনিয়ন বিএনপি’র কমিটি অনুমোদন, আনন্দ র‍্যালী ও সভা

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় জেলা ও উপজেলার নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা করেছে ইউনিয়ন বিএনপি’র নেতা-কর্মীরা।

বুধবার (১৩ নভেম্বর) রাত ৮ টায় রাণীপুকুর স্কুল এ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরআগে একটি আনন্দ র‍্যালী স্থানীয় রাণীপুকুর বাজার প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

রাণীপুকুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব রেজাউল করিম রেজার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাণীপুকুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাহিদুল ইসলাম মোজাহিদ।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬টি আসনে বিএনপিকে জয়লাভ করতে হলে জনসমর্থন বাড়াতে হবে। বিএনপির সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকল নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে সকল যড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

বক্তারা মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোালাম রব্বানী ও সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার সহ জেলা ও উপজেলার সকল নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে রাণীপুকুর ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফ হাসান সবুজ, যুগ্ম আহবায়ক হুমায়ন কবির, আমিনুল ইসলাম বিল্লাহ, হাফিজুর রহমান, শাহজাদা খান ও হাসেন আলী এবং সদস্য মনোয়ারুল ইসলাম, ওয়াহিদুজ্জামান, মনসুর আলী, গোলাম ফিরোজ, রেজাউল করিম, আখতারুজ্জামান মন্ডল, মাহাবুব, তারা বাবু, গোলাম কিবরিয়া, লোকমান হোসেন, হাফিজুর রহমান, কাঈয়ুম মিয়া ও জাহাঙ্গীর মিয়া বক্তব্য দেন।

প্রায় ২ ঘন্টা ধরে চলা সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মুখরিত হয়ে হয়ে সভা প্রাঙ্গন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply