রাণীপুকুর হাজি কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক আব্দুস সাত্তার আর নেই

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর হাজি কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুস সাত্তার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। বার্ধ্যক্যজনিত কারণে গতকাল শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে রংপুর কমিউনিটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় চেতনাগঞ্জ ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন হয়।

জানাজা নামাজে রংপুর জেলা জামায়াত আমির অধ্যাপক গোলাম রব্বানী ও রাণীপুকুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আমিনুর ইসলাম সহ সহস্রাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনি সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

আলহাজ্ব আব্দুস সাত্তার রাণীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের মৃত. আব্দুল আজিজের ছেলে এবং রাণীপুকুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম আজম সোহাগের বাবা।

তাঁর মৃত্যুতে গভির শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রাণীপুকুর স্কুল এন্ড কলেজ ও রাণীপুকুর মানবতার দেয়াল ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply