স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে রাস্তার চোরাই গাছ মিললো ছ’মিলে। উপকারভোগীদের লাগানো রাস্তার মূল্যবান গাছ এক গ্রাম পুলিশ কর্তৃক চুরির অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের আঠারোকোটায় ইউক্লিপটাসসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয় দমদমা-জায়গীর পানবাড়ী রাস্তার দু-ধারে।
আঠারোকোটা বেকার যুব সংঘের সভাপতি আব্দুল বাতেন অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঐ এলাকার উপকার ভোগীদের লাগানো ৫ শতাধিক গাছের মধ্যে জায়গীর পান বাড়ী শ্বশ্বান এলাকায় রাস্তার একটি মুল্যবান ইউক্লিপটাস গাছ স্থানীয় গ্রামপুলিশ আমজাদ হোসেন রাতে কেটে নিয়ে যায়। পরে উপকারভোগীরা চোরাই গাছটি বৈরাগীগঞ্জে মুকুলের ছ’মিলে সন্ধান পায়। বর্তমানে গাছটি ছ’মিলেই রয়েছে। এদিকে গ্রামপুলিশ কর্তৃক এমন ঘটনা করার ফলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এবিষয়ে আমজাদের সাথে কথা বললে তেমন কোন সদুত্তর দেননি তিনি।
সংগঠনের সভাপতি ও উপকারভোগীরা বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবগত করে বিচার দাবি করেন।
এম২৪নিউজ/আখতার