মিঠাপুকুরে প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার কর্মী সভা অনুষ্ঠিত

শামীম রানা, মিঠাপুকুর (রংপুর):

রংপুরের পায়রাবন্দে মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারী) দিনব্যাপী পায়রাবন্দে আব্দুছ ছাত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুল হল রুমে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় মিঠাপুকুর সদর প্রত্যাশা ক্রয় বিক্রয় কেন্দ্র, রানীপুকুর প্রত্যাশা ক্রয় বিক্রয় কেন্দ্র, ভাংনী মাঠেরহাট প্রত্যাশা ক্রয় বিক্রয় কেন্দ্র, বালারহাট প্রত্যাশা ক্রয় বিক্রি বিক্রয় কেন্দ্র,পায়রাবন্দ ইউনিয়নের বৈরাগীগঞ্জ প্রত্যাশা ক্রয় বিক্রয় কেন্দ্র, শামীমা ফার্নিচার, প্রত্যাশা গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ, প্রত্যাশা ইলেকট্রনিক শপ, প্রত্যাশা স্কুল, আব্দুছ ছাত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুল, মের্সাস প্রত্যাশা ব্যাটারী হাউজের সকল কর্মীবৃন্দ অংশ গ্রহণ করেন।

মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার কামরুল হাসানের সভাপতিত্বে কর্মীদের উদ্দেশ্য দিন নির্দেশনামূলক বক্তব্য রাখেন মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃশামীম রানা।

উক্ত কর্মী সভায় সঞ্চালোনা করেন মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার মোঃশরিফুল ইসলাম।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply