পীরগঞ্জে অনলাইন জুয়া বন্ধে সেনাবাহিনীর অভিযান, এক জুয়াড়ী আটক

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগঞ্জে অনলাইন জুয়া প্রতিরোধে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। অভিযান চলাকালে অন্তর আলী (৩৮) নামে এক জুয়াড়ীকে আটক করা হয়।

জানা গেছে, আজ বুধবার (২৭ আগষ্ট) বিকালে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্ত, ৭২ পদাতিক ব্রিগেড এর ৩৪ ইস্ট বেংগল (মেক) পীরগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার রাকিবুল ইসলাম এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল পীরগঞ্জ বাজারে অভিযান চালায়। অনলাইন জুয়া খেলার অপরাধে অন্তর আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অন্তর আলী (৩৮) গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের রাশেদ মিয়া ওরফে তুরু মিয়ার ছেলে বলে জানা গেছে ।

সূত্র জানায়, গ্রেফতারকৃত অন্তর আলীর মোবাইলের বিকাশ একাউন্ট থেকে গত এক সপ্তাহে ৫ লক্ষ ৫০ হাজার টাকা লেনদেন করা হয়েছে। যা কিনা, অনলাইন জুয়ার সাথে সম্পর্ক যুক্ত। পরে সন্ধ্যায় গ্রেফতারকৃত অনলাইন জুয়াড়ী অন্তর আলীকে পীরগঞ্জ থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply