অনলাইন ডেস্ক:
রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় রিয়েক্টিফাইভ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার জামতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটককৃতরা হলেন— পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের হরিরামসাহাপুর গ্রামের বসন্ত চন্দ্রের ছেলে শ্রী সুকান্ত চন্দ্র বর্মন (৩৪) এবং একই গ্রামের রাবু হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২২)।
অভিযানকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা একটি গুদামঘরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ রিয়েক্টিফাইভ উদ্ধার করে। পীরগঞ্জ থানার ওসি শফিকুল বলেন রিয়েক্টিফাইভ একটি মরন নেশা দ্রব্য। এটি পাচারচক্রের বড় সিন্ডিকেট চক্র রয়েছে। তাদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যহত রয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, এ ধরনের অভিযান এলাকায় নেশা ও অপরাধ দমনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং প্রশাসনের কঠোর অবস্থান জনগণের মধ্যে নিরাপত্তা বৃদ্ধি করেছে।
পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মামলা হয়েছে।
এম২৪নিউজ/আখতার