বাড়ি ফাঁকা পেয়ে পুত্রবধূকে ধর্ষণ

অনলাইন ডেস্ক:

নীলফামারীর ডোমারে পুত্রবধূর করা ধর্ষণ মামলায় শ্বশুর অনিল চন্দ্র রায়কে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মির্জাগঞ্জ এলাকার হলহলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে।

এর আগে ওই দিন সকালে ডোমার থানায় এসে শ্বশুরের বিরুদ্ধে এজাহার দায়ের করেন পুত্রবধূ। পরদিন দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই বছর আগে প্রেমের সম্পর্কে অনিল চন্দ্র রায়ের ছেলে রনি চন্দ্র রায়ের সঙ্গে বিয়ে হয় ওই গৃহবধূর। বিয়ের পর স্বামীর বাড়িতে বসবাস করত ওই নববধূ। গত ৭ মার্চ গৃহবধূর স্বামী রনি চন্দ্র পেশায় স্যানিটারি মিস্ত্রি হওয়ায় বাড়ির বাইরে অবস্থান করেন। ওই সুযোগে রাতে শ্বশুর অনিল চন্দ্র রায় গৃহবধূর ঘরে প্রবেশ করে ধর্ষণ করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ চৌধুরী বলেন, ‘এজাহারের প্রেক্ষিতে সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুর অনিল চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

এম২৪নিউজ/আখতার

Leave a Reply