
অনলাইন ডেস্ক:
ঘরে বসে অনলাইনে গাঁজা কেনার সুযোগ নিয়ে আসছে প্রযুক্তি প্রতিষ্ঠান উবার। সংস্থাটির উবার ইটস অ্যাপে গাঁজা পাওয়া যাবে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, আপাতত সুযোগটি পাচ্ছে কানাডা। দেশটির অন্টারিওতে অবস্থিত নাগরিকরা উবার ইটস অ্যাপ থেকে গাঁজা কিনতে পারবেন। শিগগির এই সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে উবার কর্তৃপক্ষ।
কানাডায় গাঁজার বাজার থেকে বছরে ৪ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়। ২০১৮ সাল থেকে সেখানে গাঁজার সেবন বৈধ করা হয়েছে। তবে এখনো এটি বহন করা নিষিদ্ধ দেশটিতে। তবে শিগগির এই আইনে পরিবর্তন আসবে বলে আশাবাদী উবার। সংস্থাটির প্রধান নির্বাহী ডারা খোসরোশাহী জানান, উবার ইটসের মাধ্যমে আমরা গাঁজা সরবরাহের পরিকল্পনা করছি। সে লক্ষ্যেই এগোচ্ছি আমরা।
উবার জানায়, কেউ তাদের অ্যাপ থেকে গাঁজা কিনতে চাইলে অবশ্যই তার বয়স ও পরিচয় নিশ্চিত করতে হবে। এক ঘণ্টার মধ্যেই তাদের কাছে পৌছে যাবে পণ্য।
বৈধ ঘোষণার পর থেকেই কানাডায় বেড়েছে গাঁজার চাহিদা। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের মধ্যে দেশটিতে এই বাজার ৬ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ছাড়াবে। তবে এখনো এই বাজার অবৈধ ব্যবসায়ীদের দখলেই আছে। তাদের থেকে এই বাজার মুক্ত করা এবং গ্রাহকদের আরও নিরাপদে গাঁজা সরবরাহ করার লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছে উবার। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.