
অনলাইন ডেস্ক:
করোনার হাত থেকে রেহাই মিলছে না কারোই। ক্রীড়াঙ্গনেও একের পর এক আসছে দুঃসংবাদ। নেইমার, দিবালা, ডি মারিয়ার মতো তারকা ফুটবলাররা করোনা আক্রান্ত হয়েছেন। এবার এই তালিকায় নাম এলো বিশ্বসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এ খবর নিশ্চিত করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। অফিসিয়াল এক বার্তায় রোনালদোর করোনা আক্রান্তের খবর জানান তারা।
তারা জানায়, '৩৫ বছর বয়সী এই তারকা ফুটবলার ভালো আছেন। তার মধ্যে লক্ষণ নেই, তবে আইসোলেশনে রাখা হয়েছে।'
এর আগে তার সতীর্থ পর্তুগালের গোলরক্ষক অ্যান্থনি লোপেজের দেহে করোনা শনাক্ত হয়।
এদিকে, করোনা মহামারির শুরু থেকেই আক্রান্তদের পাশে ছিলেন রোনালদো। আর্থিক সহায়তা ছাড়াও বিভিন্নভাবে করোনা আক্রান্তদের পাশে ছিলেন এই পর্তুগিজ তারকা। মেসি এবং রোনালদো মিলে ১০ লাখ করে ইউরো দান করেছিলেন। তাদের সহায়তায় পর্তুগালের দুটি হাসপাতালে তিনটি নিবিড় পরিচর্যা কেন্দ্র বা ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) তৈরির কাজ করা হয়েছে।
এম২৪নিউজ/এসএ
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.