
অনলাইন ডেস্ক:
দিনাজপুর জেলা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচিতে তারুণ্যের উৎসবের আওতায় ২১ দিনব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ সকাল ৯টায় দিনাজপুর জেলা ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় গোর- এ শহীদ বড় ময়দানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর এ আলম।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন স্কুল ও ক্লাবের ২৫ জন ছেলে এবং ১৫ জন মেয়েসহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নূর এ আলম বলেন, একজন ভালো খেলোয়ার বা একজন ভালো শিক্ষার্থী হতে হলে চাই অধ্যাবসায়। তবে লেখাপড়া ছাড়া শুধু খেলাধুলায় মন দিলে চলবে না। পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে।
জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন।
এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজকরা জানান ২১ দিনব্যাপী প্রশিক্ষন প্রতিদিন দুই বেলা চলবে। প্রশিক্ষকের দায়িত্বে আছেন সাবেক ফুটবলার ও এএফসির সি লাইসেন্স প্রাপ্ত কোচ মো. সোহেল রানা এবং নুর ইসলাম বেলাল।
প্রশিক্ষন শেষে ৬ জনকে বাছাই করে রংপুর বিভাগে পাঠানো হবে। রংপুর বিভাগের জেলাগুলো থেকে মোট ১৬ জনকে চূড়ান্ত বাছাই করা হবে। বাছাইকৃত ফুটবলাররা ঢাকায় অনুষ্ঠিতব্য ডেভেলপমেন্ট কাপ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.