
অনলাইন ডেস্ক:
করোনা ভাইরাস মোকাবিলায় প্রতিটি দেশেই বড় ভূমিকা রাখছে আইন-শৃঙ্খলাবাহিনী। এবার তাদের সহায়তা হাত বাড়ালেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মা। মুম্বাইয়ে পুলিশ কল্যাণ তহবিলের পাঁচ লাখ করে মোট ১০ লাখ রুপি দান করলেন কোহলি-আনুশকা।
কোহলি-আনুশকাকে ধন্যবাদ জানিয়েছে মুম্বাই পুলিশ সংস্থাও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় তারা লিখেছে, ‘মুম্বাই পুলিশ সদস্যদের কল্যাণের জন্য ৫ লাখ করে অনুদান দেয়ায় কোহলি ও আনুশকাকে ধন্যবাদ। এই ভয়াবহ পরিস্থিতিতে আপনাদের এই অবদান করোনার বিপক্ষে যুদ্ধের সাহস যোগাবে।’
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.