
অনলাইন ডেস্ক:
স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য নওশেরুজ্জামানের পাশে এসে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে লাইফ সাপোর্টে থাকা সাবেক এই কৃতি ফুটবলারের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন তিনি।
শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন নওশেরকে দেখতে গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জসিম উদ্দীন হায়দার তার পরিবারের কাছে বিষয়টি জানিয়েছেন।
এ প্রসঙ্গে নওশেরের ছোট ভাই আমিনউজ্জামান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার ভাইয়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা হাসাপাতালে দেখতে এসে এই খবরটি আমাদের জানিয়েছেন।
৭২ বছর বয়সী সাবেক তারকা স্ট্রাইকার নওশের স্বাধীন বাংলা দল ছাড়াও দীর্ঘদিন খেলেছেন মোহামেডান স্পোর্টিংয়ে। ৭০-এর দশকে অন্যতম তারকা ফুটবলার ছিলেন তিনি। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও ছিল তার দাপট। মোহামেডানের মতো দলে নিয়মিত খেলে গেছেন সাবেক এই ওপেনার। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.