
অনলাইন ডেস্ক:
আগামী নভেম্বরে কাতারে বসবে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। ৩২ দলের মধ্যে স্বাগতিক কাতারসহ ২৯ দল এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। ড্রয়ে যে তিনটি স্লট খালি আছে, সেগুলো দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে নির্ধারিত হবে।
এদিকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট। তাদের প্রস্তুতিটাও ইতোমধ্যে শুরু হয়ে গেছে। বিশ্বকাপের আগেই ম্যারাডোনা কাপে ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে মাঠে নামবে দলটি। এছাড়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আলবিসেলেস্তেদের মাঠে নামতে হবে ব্রাজিলের বিপক্ষেও।
অন্যদিকে ইসরায়েলের বিপক্ষেও আর্জেন্টিনার খেলার কথা শোনা যাচ্ছে! ওই পরিকল্পনা ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে। আর্জেন্টিনা জাতীয় দলের খবর দেওয়া বিশ্বস্ত সংবাদ মাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে,‘ জুন ইতালির পর তারা ৬ তারিখ ইসরায়েলের বিপক্ষে মাঠে নামতে পারে।
আর্জেন্টাইন সাংবাদ হার্নান কাস্তিয়েলোও জানিয়েছেন, ইউরোপের কোনো ভেন্যুতে ওই ম্যাচটির সম্ভাব্যতা বাড়ছে। তবে এটি শেষ পর্যন্ত মাঠে গড়াব কি না তা এখনো নিশ্চিত নয়।
এর আগে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের আগেও ইসরায়েলের বিপক্ষে আর্জেন্টিনার খেলার কথা ছিল। কিন্তু ফিলিস্তিনের ওপর চালানো আক্রমণের জন্য সেই ম্যাচটি না খেলার জন্য পুরো বিশ্ব থেকেই আর্জেন্টিনার ওপর চাপ আসে।
শেষ পর্যন্ত ওই ম্যাচ বাতিল করতে বাধ্য হয় আর্জেন্টিনা। এবার দেখার বিষয় শেষ মেশ মাঠে গড়াই কিনা এই লড়াই। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.