
অনলাইন ডেস্ক:
বিভিন্ন আলোচনা-সমালোচনার পর আবারো বিসিবি পরিচালক পদে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। বিসিবি প্রাঙ্গণ সারাদিন মেতে থাকল নির্বাচনের উত্তাপে। বিসিবির নির্বাচনে এবার সব মিলিয়ে ভোটার ১৭১ জন।
বিসিবির পরিচালনা পরিষদে থাকবেন ২৫ পরিচালক। দুজন আসছেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। বাকি ২৩ পদে নির্বাচন হওয়ার কথা। কিন্তু ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা) থেকে এরই মধ্যে সাত কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে আজ নির্বাচন হয় ১৬ পদের জন্য। তিনটি ক্যাটাগরি থেকে মোট প্রার্থী ২৩ জন। ১৭১ কাউন্সিলর থাকলেও নির্বাচনে ভোট দেবেন ১২৭ জন।
বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন শুরু হয় সকাল ১০টায়। শেষ হয় বিকেল ৫টায়। ক্যাটাগরি-১ এর ঢাকা বিভাগ থেকে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন এ.এম নাঈমুর রহমান দুর্জয় এমপি (মানিকগঞ্জ) ও তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ)। এই ক্যাটাগরিতে সিলেট বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল। চট্টগ্রাম বিভাগ থেকে আকরাম খান ও আ জ ম নাসির পরিচালকের চেয়ারে বসছেন। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.