
নিউজ ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা প্রাঙ্গণ এবং মসজিদে নববীতে জুমার নামাজসহ প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সরকার।
মসজিদে নববীতে পবিত্র হারামাইন কর্তৃপক্ষের মুখপাত্র মি হানী হায়দার জানিয়েছেন, করেনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এর বিস্তার রোধে শুক্রবার হতে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর প্রাঙ্গণে সাধারণ মুসল্লিদের উপস্থিতি কিংবা নামাজ পড়া নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
তিনি হারামাইনের উদ্দেশ্যে আসা মুসলিমদের নিরাপত্তা ও স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে এই নির্দেশ মেনে চলার জন্য সবার প্রতি আহবান জানান।
তিনি আরো বলেন, হারামাইন কর্তৃপক্ষ স্বাস্থ্য ও নিরাপত্তা বিভাগসহ অন্যান্য জায়গায় সমন্বয় করে ভবিষ্যতে কিভাবে হারামাইনকে তার মুসল্লিদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর করে প্রস্তুত করা যায়, সে লক্ষ্যে কাজ করছে।
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে শুক্রবার পর্যন্ত সৌদি আরবে আক্রান্ত হয়েছেন ২৩৮ জন। তবে কেউ মারা যাননি।
এছাড়া মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ১০ হাজার ৫০ জন। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৬৫২ জন। এছাড়া সুস্থ হয়ে ৮৮ হাজার ৪৩৭ জন বাড়ি ফিরেছেন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.