
নিউজ ডেস্ক:
বছর ঘুরে আবারও আসছে মুসলিম জাতির জন্য পবিত্র মাস মাহে রমজান। ১৪৪১ হিজরি অর্থাৎ ইংরেজি ২০২০ সালের রমজান মাসের ক্যালেন্ডার প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
শনিবার প্রকাশিত ওই সময়সূচি অনুযায়ী, আগামী ২৫ এপ্রিল (সম্ভাব্য) থেকে শুরু হবে রমজান মাস। তবে প্রথম রোজার তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
মুসলিমরা ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী ৯ম মাসকে পবিত্র রমজানের মাস হিসেবে পালন করে থাকে। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে সাওম বা রোজা পালন ৩য়। মহিমান্বিত এ মাসে নাজিল হয়েছে ধর্মগ্রন্থ আল কোরআন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.