
অনলাইন ডেস্ক:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
সম্প্রতি তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়। এ ছাড়া তার স্বামী মেজবাউল হোসেনকে স্বাস্থ্য সেবা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে।
গত ২ সেপ্টেম্বর গভীর রাতে ইউএনওর সরকারি বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর (৭০) ওপর হাতুড়ি দিয়ে হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হওয়ার পর তারা বর্তমানে ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ওয়াহিদা খানমের চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় সর্বশেষ পুলিশের তদন্তে জানা যায় ইউএনও ওয়াহিদা খানমের অফিসের চতুর্থ শ্রেণির এক কর্মচারী এই হামলা চালিয়েছেন। ওই কর্মচারীর নাম মো. রবিউল ইসলাম। তিনি বর্তমানে পুলিশের রিমান্ডে আছেন। এর আগে র্যাব তাদের তদন্তে জানায় চুরির উদ্দেশ্যে ইউএনওর ওপর হামলা হয়। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.