
নিউজ ডেস্ক:
টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় পাঁচজন মুসল্লির মৃত্যু হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান জানান, শুক্রবার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার উসমানপুর এলাকার হাজী জয়নাল আবেদীনের ছেলে হুমায়ুন কবীর (৬৫) , ঝিনাইদহ সদর থানার কালাহাট গোপালপুর গ্রামের আ ফ ম জহুরুল আলম (৬২) ও ঢাকার উত্তরা পশ্চিম থানার নলভোগ ফজলু মিয়ার ছেলে ইলিয়াস মিয়া (৮৫) বার্ধক্যজনিত কারণে আর গাইবান্ধার সাঘাটা থানার কামালের পাড়া গ্রামের ভিক্ষু হাজীর ছেলে আব্দুস ছোবহান (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (১৮ জানুয়ারি) বাদ ফজর তাদের মধ্যে দুইজনের জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে ইজতেমা ময়দানে যোগ দিয়ে বার্ধক্যজনিত রোগে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চানপুর এলাকার কাজী আলাউদ্দিন (৬৬) মারা যান।অপরদিকে বুধবার (১৫ জানুয়ারি) রাতে বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে টঙ্গীতে দুর্ঘটনায় নরসিংদীর বেলাবো উপজেলার আব্দুর রহমান ওরফে সুরুজ মিয়া (৫৫) এবং গাইবান্দার ফুলছড়ি উপজেলার গুলজার হোসেন (৪৫) নামে দুইজনের মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.