
স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য মনোনিত প্রার্থী রাশেক রহমানকে নৌকা মার্কায় ভোট দিন। কারণ, উন্নয়নের মার্কা নৌকা মার্কা। নৌকা স্বাধীনতার মার্কা, বঙ্গবন্ধুর মার্কা।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীর আদর্শ স্কুল মাঠে পথসভায় তিনি এসব কথা বলেন।
[caption id="attachment_39814" align="aligncenter" width="600"]
মিঠাপুকুর উপজেলার জায়গীরে পথসভায় প্রধানমন্ত্রীসহ অন্যান্যরা। ছবি- সংগৃহীত।[/caption]
তিনি আরও বলেন, আপনারা জানেন, আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন। আমি এই নির্বাচনে আপানাদের কাছে নৌকা মার্কায় ভোট চাইতে এসেছি। আমরা দেশের রাস্তাঘাটের উন্নয়ন করেছি। ২০০৯ থেকে ২৩ আজকের বদলে যাওয়া বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, প্রযুক্তির বাংলাদেশ। দেশ আজ এগিয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা স্কুলে যায়। শিক্ষা হার বেড়েছে। স্বাস্থ্য কেন্দ্রে বিনামূলে চিকিৎসা পাচ্ছে, রোগ পরীক্ষা করাতে পারছে। হাতের কাছে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে দিয়েছি। সেই ক্লিনিকে মা বোনেরা বাড়ি হেঁটে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে। আপনাদের জমিতে ফসল ফলাবেন। নিজের খাদ্য নিজেরাই উৎপাদন করবেন। কারো যেন হাত পাততে না হয়। এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবেনা।’ প্রধানমন্ত্রী মঞ্চে উঠে ১টা ২৫ মিনিটে বক্তব্য শুরু করেন। ১০ মিনিট বক্তব্য দেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আশপাশের এলাকা থেকে জনসাধারন জায়গীর আদর্শ স্কুল মাঠে সমবেত হয়। সকাল ১১টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। পথথসভায় তিনি রংপুর -৫ আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রাশেক রহমানকে পরিচয় করিয়ে দিয়ে সবার কাছে ভোট চান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আফসার মিয়া। মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহনাসহ কেন্দ্রীয় নেতারা।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.