
অনলাইন ডেস্ক:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২৩ সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুইদিন করবে সরকার। এর আগে এ বছরই ছুটির বিষয়টি চূড়ান্ত করা যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে।
শুক্রবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পলিটেকনিক শিক্ষক সমিতির ‘জাতীয় সম্মেলন ও পলিটেকনিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের ভূমিকা’ শীর্ষক সেমিনার এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, সাপ্তাহিক ছুটি দুইদিন করা যায় কিনা তা ভাবা হচ্ছে। চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না।
তিনি আরো বলেন, কারিগরি শিক্ষা গ্রহণ করে কেউ বেকার থাকে না। তাই কারিগরি শিক্ষাকে মর্যাদাপূর্ণ করতে হবে। কারিগরি শিক্ষা নিয়ে মানুষের মনোজগতে যে বিভ্রান্তি আছে সেটি দূর করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করে তুলতে হবে। আরো বেশি শিক্ষার্থীকে নিয়ে আসতে হবে। যখন জনপ্রিয়তা পাবে গ্রহণযোগ্যতা তত বাড়বে, তখন সম্মান নিয়ে চিন্তা করতে হবে না। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.