
অনলাইন ডেস্ক:
এ বছর সর্বকালের রেকর্ড ভেঙে সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সেই সঙ্গে বলেন, আমাদের বাজারের পাশাপাশি ভারতের বাজারেও ইতোমধ্যে পেঁয়াজের দাম বেড়ে গেছে।
বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। পিঁয়াজের দাম খুব শিগগিরই নিয়ন্ত্রণে আসবে জানিয়ে তিনি বলেন, পিঁয়াজ আমদানিতে ৫ শতাংশ ট্যাক্স কমানো হচ্ছে। এছাড়াও আমরা সর্বকালের রেকর্ড ভেঙে সর্বোচ্চ পরিমাণ পিঁয়াজ আমদানি করব। ফলে খুব শিগগিরই দাম নিয়ন্ত্রণে আসবে।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি টিম আমদানির স্থানগুলোতে যাবে জানিয়ে মন্ত্রী বলেন, সেখানে দেখা হবে আমদানির কী অবস্থা। একটু দাম বেড়েছে বাজারে। বন্যার কারণে সরবরাহে সমস্যা হয়েছে। আমরা খুব চেষ্টা করছি। টিসিবি বড় পরিসরে নামছে। আগামী ১৩ তারিখ থেকে ন্যায্যমূল্যে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করবে। আমরা সর্বকালের রেকর্ড ভেঙে সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ আমদানি করবো। বাজার নিয়ন্ত্রণে সরকার মনিটরিং করছে বলেও জানান মন্ত্রী। ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.