
অনলাইন ডেস্ক:
করোনাভাইরাস প্রতিরোধে গণটিকাদানের রেজিস্ট্রেশন কার্যক্রম আবারো শুরু হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু হবে। বুধবার সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ২৭ জানুয়ারি করোনা টিকার কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেদিন থেকেই করোনা টিকার জন্য অনলাইন রেজিস্ট্রেশনেরও উদ্বোধন হয়। তখন করোনার টিকা পেতে অনলাইন ও কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করা যেত।
পরে ১১ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে পরিবার পরিকল্পনা অধিদফতর আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে টিকা নেওয়ার সুবিধা রহিত করা হচ্ছে। কারণ নিবন্ধন না করে অনেকে টিকা নিতে আসছেন। এতে বিভিন্ন কেন্দ্রে অতিরিক্ত ভিড় হচ্ছে। এখন থেকে যারা নিবন্ধন করে আসবেন, শুধু তাদের টিকা দেওয়া হবে। ভবিষ্যতে যদি টিকাদান কেন্দ্রে নিবন্ধনের প্রয়োজন পড়ে তখন আবারো জানানো হবে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.