
অনলাইন ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৫৮৮ জনে।
একই সময়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৫৯ জনের শরীরে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১২ জনের মৃত্যু হয়। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.