
অনলাইন ডেস্ক:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ২৭২ জনে।
এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৫০৮ জন। মোট শনাক্ত দাঁড়িয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১ হাজার ৪২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া একদিনে নতুন করে ১ হাজার ৫৯১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৭৭ হাজার ৭৮ জনে। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.