
অনলাইন ডেস্ক:
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে ৷ তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আজ বৃহস্পতিবার বিকেলে মারা যান।
তিনি করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন। ফলে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার সরকারি ব্যবস্থাপনায় তার দাফন সম্পন্ন হবে৷
আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে আব্বার নমুনা নেওয়া হয়। পরে বিকেলে মারা যাওয়ার পরও নমুনা নেওয়া হয়েছে। আব্বার করোনা ভাইরাসের প্রমাণ পাওয়া গেছে ৷ এর কারণে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হবে৷
এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.