মিঠাপুকৃর২৪নিউজ ডেস্ক:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, 'কাল বা পরশুর মধ্যে পেঁয়াজের দাম ৬০-৭০ টাকায় চলে আসবে।' বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে সুযোগসন্ধানী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিগগিরই সবার সঙ্গে বসবো। টিসিবির ট্রাক সেলেও পেঁয়াজের পরিমাণ বাড়ানো হবে। মিয়ানমার থেকে ইতিমধ্যে ৪৮৩ টন পেঁয়াজ এসেছে। আজ আরও ৪০০-৫০০ টন আসবে। ফলে কাল বা পরশুর মধ্যে পেঁয়াজের দাম ৬০-৭০ টাকায় চলে আসবে।'
তিনি আরও বলেন, আমাদের পেঁয়াজের উৎপাদন বাড়াতে হবে, যেন আমরা এতে স্বয়ংসম্পূর্ণ হতে পারি। এটাই একমাত্র স্থায়ী সমাধান। সব ভোক্তা যদি একসঙ্গে কিছুদিন পেঁয়াজ না কেনে তাহলে এর একটা প্রভাব বাজারে পড়ে।'
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.