নিখোঁজের ১৭ দিন পর কিশোরীর অর্ধ-গলিত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের মাঠ থেকে নিখোঁজের ১৭ দিন পর কেয়া খাতুন (১৬) নামের এক কিশোরীর অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, রাস্তার পাশে কলা ক্ষেতে অর্ধ-গলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, প্রায় ৪ মাস আগে উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মনছুর মালিথার ছেলে সাবজেল হোসেনের সঙ্গে কেয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে সে বাবার বাড়িতেই ছিল। গত ২৬ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে বাড়ি থেকে সে নিখোঁজ হয়। কি কারণে ও কিভাবে তাকে হত্যা করা হয়েছে জানাতে পারেনি পুলিশ।

সূত্র: ইত্তেফাক অনলাইন।