
নিউজ ডেস্ক:
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলন নির্বাচিত হয়েছেন। শনিবার (২১ মার্চ) রাত ৮টা পর্যন্ত ১৪৩টি কেন্দ্রের মধ্যে ৭০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ফলাফলে নৌকার প্রার্থী পেয়েছেন ৮৭ হাজার ৫৩৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি পেয়েছেন মাত্র এক হাজার ৬২৫ ভোট।
জানা যায়, দুই উপজেলার গুরুত্বপূর্ণ এই আসনে ১৪৩টি কেন্দ্রে ৩ লাখ ১৬ হাজার ৫১০ জন ভোটার ছিল। এরমধ্যে এক লাখ ৫৮ হাজার ৭৯১ জন পুরুষ ও এক লাখ ৫৭ হাজার ৭১৯ জন নারী ভোটার।
গত ১০ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়।
সূত্র্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.