
জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা):
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ ও এ, করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন খাঁন লিপির একমাত্র পুত্র অনিক আজিজ স্বাক্ষরের অকাল প্রয়াণে স্মরণ সভা, দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।
তালা উপজেলার কুমিরা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে স্কুল চত্বরে মঙ্গলবার ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সভাপতি কাজী নজরুল ইসলাম হিল্লোলের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রয়াতের পিতা এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি। আরো বক্তব্য রাখেন, কুমিরা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ লুৎফুন আরা জাহান, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ আজিজুর ইসলাম, কমিরা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমাল কুমার, কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অনিক আজিজ’র মা নাসরীন খাঁন লিপি, শিক্ষক মফিজুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে অনিক আজিজের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সুপার আলহাজ্জ্ব মুফতি মনিরুল ইসলাম। পরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে পোশাক বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০১৮সালে ২১ জানুয়ারী রাজধানী ঢাকার ন্যামভবনে অনিক আজিজ অকালে আত্মহনন করেন। তখন তার বয়স হয়েছিল ২৬ বছর।