
কলারোয়া (সাতক্ষীরা):
সাতক্ষীরার কলারোয়ায় ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে বিএসটিআই কর্তপক্ষ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ওই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কলারোয়া পৌর সদরের বেত্রাবতী হাইস্কুল সংলগ্ন বাংলা কনজুমার নামে একটি ফ্যাক্টারীতে ওজন ও পরিমাপের মান দন্ড আইন ২০১৮ এর ৪১ধারায় ওই ফ্যাক্টারীর মালিক জাহিদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায় ১০ দিনের কারাদন্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন।
খুলনা বিএসটিআই এর পরিদর্শক (মেট) আব্দুল বারিক, কলারোয়া থানার এএসআই কামলা হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এর বেঞ্চসহকারী মাকছুদুর রহমান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার