
অনলাইন ডেস্ক:
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে কীভাবে এই ভাইরাসে সংক্রামিত হয়েছেন তা তিনি জানেন না।
সোমবার রাতে তিনি নিজেই ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত রোববার বিকেলে শরীরে হঠাৎ জ্বর অনুভুত হয়। পরে ৫টার দিকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে গণস্বাস্থ্যের কিটেই পরিক্ষা করে জানতে পারেন তিনি এই প্রাণঘাতী ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন। খাওয়া-দাওয়া সব কিছুই আলাদা করছেন। তবে শরীরের মধ্যে তেমন কোনো প্রভাব পড়েনি বলেও জানান তিনি।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.