
অনলাইন ডেস্ক:
জিলহজ মাসের চাঁদ দেখায় আগামী ২১ জুলাই সারাদেশে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
রোববার সন্ধ্যায় ফেনীতে এ চাঁদ দেখা যায়।
ফেনী জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় সূত্র জানিয়েছে, জেলাতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
এদিকে সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.