
অনলাইন ডেস্ক:
জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) না থাকা ব্যক্তিদের করোনা টিকা দিতে বিশেষ প্রক্রিয়ায় নিবন্ধন করা হবে। বিশেষ প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করে টিকা দেওয়ার ব্যবস্থা করতে তিন সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র, সচিব স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এবং স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিবের কাছে এ চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, গত ২৭ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে এনআইডি কার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা দেওয়া হবে। যাদের বয়স ১৮ বছরের বেশি কিন্তু এনআইডি কার্ড নেই, তাদের বিশেষ প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করে পর্যায়ক্রমে টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনসাধারণকে টিকাদান কেন্দ্রে নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে।
তবে বিশেষ প্রক্রিয়াটি কী হবে- সেই বিষয়ে বিস্তারিত কিছু চিঠিতে উল্লেখ করা হয়নি।
এই চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, সব বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠানো হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.