
অনলাইন ডেস্ক:
রাজধানীর বিভিন্ন স্থানে এবং দেশের নানা জেলা ও উপজেলা পর্যায়ে এলাকাভিত্তিক লকডাউনের প্রস্তাব এখনো অনুমোদন হয়নি। এ সংক্রান্ত প্রস্তাবনা সরকারিভাবে অনুমোদন না হওয়া পর্যন্ত কোনো এলাকাই লকডাউন হচ্ছে না।
প্রাথমিকভাবে এই জোন ভাগ করে করোনা আপডেট বিষয় ওয়েব সাইটে কিছু তথ্য প্রদান করা হলেও পরবর্তীতে তার অনুমোদন না থাকায় উঠিয়ে নেয় হয়।
এ সম্পর্কে বলা হয়, লাকডাউন কবে কখন শুরু হবে সেটি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। www.corona.gov.bd শীর্ষক একটি ওয়েবসাইটে ঢাকার বিভিন্ন স্থান এবং বিভিন্ন জেলা লকডাউনের যে তথ্য দেয়া হয়েছিল, ওয়েবসাইট থেকে সে তথ্য ইতিমধ্যে সরিয়ে নেয়া হয়েছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.