
অনলাইন ডেস্ক:
বাংলাদেশের সব জায়গায় সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
রোববার (১৩ এপ্রিল) সংস্থাটির বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের এক চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, কোনো মসজিদে বেলা একটায়, কোনটায় বেলা দেড়টায় আবার কোনো মসজিদে দুপুর ১টা ৫০ মিনিটে জুমার নামাজ শুরু করতে দেখা যায়। সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিগণ বিশেষ করে পথচারী (সফররত মুসল্লিগণ) বিভ্রান্ত ও সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা দূরীকরণে সারাদেশে সকল মসজিদে মুসল্লিগণের সুবিধার্থে একই সময়ে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহবান জানানো যাচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, বিভাগ/জেলায় অবস্থিত সব মসজিদে একই সময়ে অর্থাৎ ১টা ৩০ মিনিটে জুমার নামাজ আদায় করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.