
নিউজ ডেস্ক:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন দেশে আরো দুজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, নতুন দুইজন রোগী আজকে পেয়েছি। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে একজন ইতালির, আরেকজন জার্মানি থেকে বাংলাদেশে এসেছেন। দেশে আসার পর থেকেই তারা হোম কোয়ারেন্টাইন ছিলেন। সেখানে অসুস্থ হওয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় তিনি আরো বলেন, ইতালি থেকে যারা এসেছেন তাদের কাছ থেকে আন্ডারটেকিং নেয়া হয়েছে। তাদের পুলিশি নিরাপত্তায় এলাকায় পৌঁছে দেয়া হবে। এছাড়া তারা হোম সঙ্গরোধে (কোয়ারেন্টাইন) থাকবেন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.