
অনলাইন ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫৯৭ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ২৬ জনের।
এদিন নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো এক হাজার ৭১৯ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৫ লাখ ৬০ হাজার ৮৮৬ জন করোনা রোগী। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল ১ হাজার ৭৭৩ জন।
মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবে ২০ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ২০ হাজার ৯৩৬টি। এ পর্যন্ত দেশে মোট ৪৩ লাখ তিন হাজার ৯৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৩৫২ জন। এ নিয়ে দেশে মোট পাঁচ লাখ ১৪ হাজার ৪৭৯ জন করোনা থেকে সুস্থ হলো।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সূত্র:ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার