দেশে একদিনে আরো ৬ জনের মৃত্যু, শনাক্ত ৬৩৫

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৪৪১ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬৩৫ জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে মোট করোনায় সংক্রমণের সংখ্যা ৫ লাখ ৪৯ হাজার ১৮৪ জনে পৌঁছেছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৭৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ১ হাজার ১৪৪ জনে দাঁড়িয়েছে।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বমোট ২১৯টি পরীক্ষাগারে ১৩ হাজার ৮৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ১৩ হাজার ৭১০টি নমুনা।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। আর ১৮ মার্চ প্রথম মৃত্যু হয়। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply