দেশে একদিনে করোনায় মৃত্যু ৪৫, শনাক্ত ১২৮৫

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৭৮ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৫ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৭২ হাজার ১২৭ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোরের ছয় জনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত করা হয়েছে।

এর আগে, শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয় ১ হাজার ৬৮২ জন ও মৃত্যু হয় ৩৭ জনের।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply