
নিউজ ডেস্ক:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১৬ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ৬ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ২২ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৫৯৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত ৭ অক্টোবর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৬ জন। গতকালের চেয়ে আজ ৯৪ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ৪৮২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৬৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭৭ দশমিক ৬০ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪১১ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৬৮৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ১৩ হাজার ৮১৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৫৩৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৬৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ১১ দশমিক ১৩ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার শূন্য দশমিক ৫৬ শতাংশ বেশি।
দেশে এ পর্যন্ত মোট ২১ লাখ ১২ হাজার ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ১৩ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৮ দশমিক ৩৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ১৬৯ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৪ হাজার ২১ জনের। গতকালের চেয়ে ১৪৮টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ১০৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৪১১ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ৮১৫ জনের। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ৫৯৬টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। বাসস
এম২৪নিউজ/এসএ
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.