দেশে করোনায় আরো ১৬ জনের মৃত্যু, শনাক্ত ১৬৯৯

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ১০৮ জন।

এছাড়া একই দিনে নতুন করে রোগী শনাক্ত হয়েছে আরো ১৬৯৯ জন। মোট শনাক্ত দাঁড়ালো ৪ লাখ ২৩ হাজার ৬২০ জন।

মঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ১ হাজার ৬৪৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ৩ লাখ ৪১ হাজার ৪১৬ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১১৫টি পরীক্ষাগারে ১৩ হাজার ৫২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৪ লাখ ৭০ হাজার ১৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার