
অনলাইন ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ২ হাজার ৪৩৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৪ হাজার ৫৮৩ করোনা রোগী। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ১২৭ জন।
বৃহস্পতিবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৭৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৪৫৮ জন।
মৃতদের মধ্যে পুরুষ ৩৪ জন, নারী ১১ জন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২২ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ৫ জন, সিলেটে ১ জন, ও রংপুর ৬ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৩৫ শতাংশ।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ৩ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.