দেশে করোনায় একদিনে মৃত্যু ৩১, আক্রান্ত ১২৯০

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৭৬ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ১ হাজার ২৯০ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৭৮ হাজার ৬৭৮ জনে।

এর আগে বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়। এ নিয়ে তখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ হাজার ৪৫  জনে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply