
অনলাইন ডেস্ক:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৫৮ জনে। নতুন করে ১ হাজার ৮৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৭২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৭ হাজার ৭৫৮ জন।
২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ১৫১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ ২১ হাজার ১৪৫টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন। এছাড়া চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৫, খুলনায় ৫, বরিশালে ১, সিলেটে ৩ এবং রংপুরে ৫ জন মারা গেছেন। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.