
নিউজ ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৩ হাজার ৮০৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৫৬ জন। এর আগে গত ১ মে দেশে করোনায় ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নতুন ৬০ জনের মৃত্যুতে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৮২ জনে। আর মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৬২ শতাংশ। মৃতদের মধ্যে রাজশাহীতে ১৭, খুলনায় ১৪, ঢাকায় ৮, চট্টগ্রামে ৮, সিলেটে ৬, রংপুরে ৪ ও ময়মনসিংহের ৩ জন।
এর আগে, মঙ্গলবার তার আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে ৫০ জনের মৃত্যু হয়। তখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১৩ হাজার ২২২ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন তিন হাজার ৩১৯ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.