
অনলাইন ডেস্ক:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। যেখানে গতকাল (২৪ নভেম্বর) মৃত্যু হয়েছিলো ৩২ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৮৭ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর গতকাল আক্রান্তের সংখ্যা ছিলো ২ হাজার ২৩০ জন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ৫৪ হাজার ১৪৬ জনের।
বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৬ হাজার ১ জনের নমুনা পরীক্ষা করা হয়।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৪ লাখ ১৬ হাজার ৯৮৬ জন। আক্রান্ত হয়েছেন ৬ কোটি ১ লাখ ৯৬ হাজার ৭৫২ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ১৬ লাখ ৫৩ হাজারের বেশি। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.